Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

সিরিয়ার আরেকটি গুরুত্বপূর্ণ শহর দেরা অঞ্চলের দখলে নিল বিদ্রোহীরা

দক্ষিণ সিরিয়ার দেরা অঞ্চলে বিদ্রোহী বাহিনী বেশিরভাগ এলাকা দখলে নিয়েছে। ২০১১ সালে বাশার আল-আসাদের বিরুদ্ধে বিক্ষোভের সূচনা এই শহর থেকেই হয়। সাম্প্রতিক খবর অনুযায়ী, স্থানীয় বিদ্রোহী গোষ্ঠীগুলি সরকারি বাহিনীর সাথে লড়াইয়ের পর বহু সামরিক স্থাপনা দখল করেছে।



যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানায়, বিদ্রোহীরা সেনাবাহিনীর সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে, যার অধীনে সেনাবাহিনী শহর থেকে সরে যাবে এবং সামরিক কর্মকর্তাদের দামেস্কে নিরাপদে যাওয়ার সুযোগ দেওয়া হবে।

যদিও বিবিসি এই খবরগুলো যাচাই করতে পারেনি, কিন্তু এই পরিস্থিতির মধ্যে উত্তর সিরিয়ার ইসলামপন্থী নেতৃত্বাধীন বিদ্রোহীরাও হোমসে পৌঁছানোর দাবি জানিয়েছে। এসওএইচআর শুক্রবার নিশ্চিত করেছে, দক্ষিণ সিরিয়ার বিদ্রোহীরা দেরা অঞ্চলের 90% থেকে বেশি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে, তবে সেখানকার সানামাইন অঞ্চল এখনও সরকারের হাতে রয়েছে।

দেরা শহরটি কৌশলগত ও প্রতীকীভাবেও গুরুত্বপূর্ণ। এটি একটি প্রাদেশিক রাজধানী এবং জর্ডান সীমান্তের কাছাকাছি অবস্থিত। ২০১১ সালে এখান থেকেই গণতন্ত্রপন্থীরা বিক্ষোভ শুরু হয়েছিল, যা সিরিয়ার চলমান গৃহযুদ্ধের সুচনা করে। এই গৃহযুদ্ধের ফলে পাঁচ লাখেরও বেশি মানুষের মৃত্যু ঘটেছে।

গত সপ্তাহে আসাদ বাহিনীর বিরুদ্ধে সরকার বিরোধী বিদ্রোহীরা হঠাৎ হামলা শুরু করে। সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো দখলের পরে, বিদ্রোহীরা গত বৃহস্পতিবার হোমসের উত্তরে হামা দখল করতে সক্ষম হয়।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিদ্রোহীদের আক্রমণের ফলে অন্তত ৩ লাখ ৭০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এছাড়া, এসওএইচআর জানায় যে, দেশজুড়ে ৮২০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।

সুত্রঃ বিবিসি 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ